রাজনীতি

চেয়ারে বসা নিয়ে যুবদলের মারামারি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি অফিসে চেয়ারে বসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

গত শুক্রবার (৫ আগষ্ট) রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে গুরুতর আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্নাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন জানান, সন্ধ্যায় দলীয় কার্যালয়ের ভেতরে যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক পান্নাসহ কয়েকজন সিনিয়র নেতারা চেয়ারে বসেছিল। সেখানে চেয়ার থেকে উঠতে বলায় যুবদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

আরও পড়ুন: রিকশা গ্যারেজে বিস্ফোরণ, নিহত ৩

অসুস্থ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্না জানান, কোন কারণ ছাড়াই দলীয় কার্যালয়ের ভেতর আমাকে বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি সুস্থ হলে মহাসচিবের কাছে বিচার চাই চাইবো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুর রহমান বলেন, আমি এলাকার বাইরে আছি। সন্ধ্যায় এলাকায় যাবো। মারপিটের ঘটনাটি মোবাইলে শুনেছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনা কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা