বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ফাইল ছবি )
রাজনীতি

আমাদের জেগে উঠতে হবে

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জেগে উঠে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। মুক্তি হচ্ছে আমাদের একমাত্র পথ। এজন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাংস্কৃতিক কর্মীদের আরো বেশি ভূমিকা পালন করতে হবে।’

বুধবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন' আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন আবদুল হাই শিকদার।

কবিকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের বর্তমানে সময়ে নজরুল এত বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে। কাজী নজরুল ইসলামের কাণ্ডারী হুশিয়ার কবিতা আবৃত্তি করে তিনি বলেন, আজকে এই দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার, নির্যাতন সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলছে।

বিএনপি মহাসচিব বলেন, 'গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তরীণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত আছেন। দেশের গণতন্ত্রকামী ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর যে হামলা চালানো হয়েছে তা এ যুগে এসেও আমাদের দেখতে হচ্ছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে তরুণ-যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না, আমরা আমাদের নিজস্ব জাতিসত্তাকে বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াব, এর কোনো বিকল্প নেই।'

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা