আওয়ামী লীগ
সারাদেশ

ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখানো হবে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে তার অনুসারী উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মিদের সাথে ইউপি নির্বাচন পরবর্তী এক মত বিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৮টি ইউনিয়নে অনুষ্ঠিত (ইউপি) নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জের ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আপনাকে লাল কার্ড দেখানো হবে। আপনি স্বরণ রাখবেন ওবায়দুল কাদের সাহেব, আপনি আপনার স্ত্রীর কথায় কোম্পানীগঞ্জের এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে প্রতীক বিহীন ইউপি নির্বাচন হয়েছে। এটাও একটা চক্রান্ত-ষড়যন্ত্র। ওবায়দুল কাদের সাহেব মূলত তাঁর ভাগনেদের জিতানোর জন্য এ প্রদক্ষেপ নিয়েছেন। ভোটের আগের দিন আমার কাছে খবর এলো তিন ভাগনেকে জিতাতে হবে। এটা ওনার নির্দেশ। ডিসি-এসপিকে বলে দেওয়া হয়েছে। তারা সে মোতাবেক কাজ করছে। আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিষয়টা জানানো হয়েছে। ওনার নাকি সিদ্ধান্ত জামায়াতের তিন প্রার্থীকে হারাতে হবে। এ দুটি পরিকল্পনা নিয়ে প্রশাসন নির্বাচন শুরু করে।

তিনি আরও বলেন, চরফকিরা ইউনিয়নে আগের দিন রাতে ভোট নিয়ে নেওয়া হয়েছে। পরের দিন এটা ছিল আইওয়াশ। আগের দিন রাতে প্রশাসন কিভাবে ভোট নেয় আমি দেখছি। ওবায়দুল কাদেরের রাতের ভোট এভাবে নিছে না, আমি দেখছি না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি নিহত

তিনি তার ভাগনে রিমনকে ইঙ্গিত করে অভিযোগ করে বলেন, রামপুরে আমার পুরো পরিবারের ইজ্জত হরণ করছে। আমার স্ত্রীকে কয় হোডলনি, আমার ছেলেরে মারছে, আমারে কয় আমি উত্তর দিক থেকে হাগলা আইছি। এভাবে আচরণ করছে। এ সময় কাদের মির্জা তার সক্রিয় অনুসারীদের নিয়ে আরও নতুন উদ্যোমে কাজ করার ঘোষণাও দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা