রাজনীতি

সার্চ কমিটির সবাই আ.লীগের সঙ্গে জড়িত

সাননিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার বাছাই করতে গঠিত সার্চ কমিটির প্রায় প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এ কারণে গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য। যাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাদের প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

কমিটির প্রধান ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগ মনোনীত গণপরিষদ সদস্য। ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।

কমিটির সদস্য ছহুল হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা