রাজনীতি

মধ্যরাতে হেফাজত নেতা শাহিনুর পাশা আটক

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী আন্দোলনের সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।

শাহীনুর পাশাকে গ্রেফতারের বিষয়টি সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’

পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৩ সালের হেফাজতের সহিংসতাসহ শাহীনুর পাশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতের নেতাদের গ্রেফতারের মধ্যে তাকে গ্রেফতার করা হলো। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির একটি দল এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে ধরে নিয়ে যায়।’

বনকলাপাড়া মসজিদের পাশেই শাহীনুর পাশা চৌধুরীর বাসা বলে জানান অপি। সপ্তাহ খানেক আগে তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের উপ-নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে এমপি হন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর পাশা চৌধুরী। আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর শূন্য হওয়া তার আসনে উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ নেয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

চট্টগ্রাম-বরিশালে ভারী বর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও ক...

প্রতিদিন কতটুকু রসুন খাওয়া নিরাপদ?

রসুন দীর্ঘদিন ধরেই রান্নার স্বাদ বাড়াতে ও ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছ...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদা...

হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা