রাজনীতি

রিসোর্টের ঘটনা নিয়ে যা বললেন মামুনুল

নিজস্ব প্রতিনিধি, নারায়ণঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনা নিয়ে ফেসবুক লাইভে এসে কথা বলেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। লাইভে তিনি রিসোর্টে তার সঙ্গে থাকা নারীর পরিচয় তুলে ধরে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। শনিবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক পেজ থেকে রাত ১০টায় লাইভে ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মামুনুল হক।

এদিন বিকেলে রয়্যাল রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ অবরুদ্ধ করা হয় মামুনুল হককে। স্থানীয়দের অভিযোগ, মামুনুল হক ওই নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। তারা এ বিষয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, দ্বিতীয় স্ত্রী হিসেবে দুই বছর আগে মেয়েটিকে বিয়ে করেছেন তিনি। সোনারগাঁও এলাকায় ঘুরতে এসে শনিবার জোহরের নামাজের পর ওই রিসোর্টে উঠেছিলেন বলে দাবি করেন তিনি।

ফেসবুক লাইভেও একই রকম দাবি করেন হেফাজতের কেন্দ্রীয় এই নেতা। তিনি বলেন, ওই নারী তার এক ঘনিষ্ঠ বন্ধুর সাবেক স্ত্রী। আড়াই বছর আগে তাদের বিচ্ছেদের পর ওই নারীকে তিনি ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে বিয়ে করেন। এ বিষয় নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান মামুনুল।

লাইভ চলাকালে মামুনুলের সঙ্গে ছিলেন তার বড় ভাই হাফেজ মাহমুদুল হক, মেজ ভাই হাফেজ মওলানা মাহবুবুল হক এবং হেফাজতের একজন নেতা।

লাইভে মামুনুল হক বলেন, আমি বেশ কয়েকদিন রাতদিন টানা পরিশ্রমের কারণে খুবই হাঁপিয়ে উঠেছিলাম। আমার একটু বিশ্রাম প্রয়োজন ছিল। বিশ্রামের জন্য সোনারগাঁও জাদুঘর এলাকায় গিয়েছিলাম। সঙ্গে আমার স্ত্রী ছিলেন।

তিনি বলেন, আমার স্ত্রীর পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার সাথে যিনি ছিলেন তিনি আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী। তার সাক্ষী-সবুদ নিয়ে কেউ কেউ বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে। সেখানে পুলিশের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি আমার সঙ্গে যাবতীয় বিষয়ের বিবরণ শুনে এবং সমস্ত তথ্য-প্রমাণ যাচাই করে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।

লাইভে মামুনুল জানান, ওই নারী তার এক ঘনিষ্ঠ বন্ধুর সাবেক স্ত্রী। তার দু'টি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে। পারিবারিকভাবে এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে পরে ওই নারীকে বিয়ে করেন। তিনি বলেন, শরিয়তসম্মতভাবেই সে আমার বিবাহিত স্ত্রী। স্থানীয় পুলিশ প্রশাসন আমার বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন।

ঘটনাস্থলে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের হাতে হেনস্থার শিকার হয়েছেন অভিযোগ করে মামুনুল আরও বলেন, প্রশাসন নয়, তবে স্থানীয় কিছু যুবলীগ কর্মী এবং সরকার দলীয় দায়িত্বশীল কিছু ব্যক্তি আমার সঙ্গে অসদাচরণ করেছেন এবং লাইভ ভিডিও ধারণ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছেন। লাইভ ভিডিও সম্প্রচারের কারণে দেশবাসী জেনেছে এবং আমার সেখানকার বক্তব্য দেশবাসী শুনেছে। সে বক্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে সেখানে স্থানীয় হেফাজত কর্মীরা উপস্থিত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য জনতাকে আমি শান্ত করার চেষ্টা করি। পরে আমি তাদেরকে সঙ্গে নিয়ে সেখান থেকে সরে যাই।

শনিবার বিকেলে নারীসহ মামুনুল হকের অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় সেখানে হামলা চালান স্থানীয় হেফাজতকর্মীরা। এসময় হোটেলে ভাঙচুরও চালান তারা। একপর্যায়ে সন্ধ্যা ৭টার পর মামুনুল হককে হোটেল থেকে বের করে নিয়ে যান।

মাওলানা মামুনুল হকের ফেসবুক লাইভ দেখতে এখানে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা