রাজনীতি

হেফাজত ও জামায়াতকে নিষিদ্ধের দাবি ওলামা লীগের

নিজস্ব প্রতিবেদক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে হরতাল, সহিংসতা, পুলিশের ওপর আঘাত ও জাতীয় সম্পদ নষ্টের দায়ে অনতিবিলম্বে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। শনিবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

তাদের অন্য দাবিগুলো হচ্ছে— ভারতে পবিত্র কুরআন শরীফের আয়াতের বিরুদ্ধে করা রিটের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে; করোনার নামে অর্থনৈতিক বিপর্যয়ের পাঁয়তারা থেকে জনগণকে হেফাজত করতে হবে ও বিএনপির লকডাউনের ফাঁদে পা দেওয়া যাবে না; মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক ও রোজা অবস্থায় টিকা জায়েজ এমন ফতেয়া অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মুজিব শতবর্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ একর জায়গার ওপর ১৫০তলা মসজিদ তৈরি করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে হরতাল করা হারাম। আর হারামকে হালাল মনে করে ইসলামী আন্দোলন বলে প্রচার করলে তারা মুরতাদ হয়ে যায়। শরীয়তের দৃষ্টিতে হেফাজতের মাওলানারা সবাই মুরতাদ হয়েছেন। প্রকাশ্যে তওবা না করা পর্যন্ত তাদের পেছনে নামাজ হবে না। এমনকি তারাবিসহ ঈদের নামাজ কোনোটাই হবে না। তারা মুসলমান বলে গণ্য হবেন না। গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনন্য পর্যায়ে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যথেষ্ট সুযোগ ও শক্তি রয়েছে ইসলামের ওপর আঘাতকারী ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার।

মানববন্ধনে আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা