সংগৃহীত ছবি
রাজনীতি

দেশের ফিরেছেন ইকবাল হাসান 

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১ বছর পর নিজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৬ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি।

আরও পড়ুন: ট্রাফিক আইনে ১৬৭ গাড়ি ডাম্পিং

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার দুপুর ২টা ১০ মি. তিনি ঢাকায় নামেন। এরপর সেখান থেকে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে গত বছরের (২৩ মে) দুর্নীতির একটি মামলায় বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। তার আগে তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যায়। এর পরে আর দেশে ফেরেননি তিনি।

অপরদিকে, চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় জানানো হয়েছে। তবে এ বার্তায় তিনি কোন দেশ থেকে আসছেন সেটি উল্লেখ করেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা