সংগৃহীত ছবি
রাজনীতি

জাতির বড় দুটি অর্জন আ’লীগের নেতৃত্বে

নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির জীবনে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, তা হলো— বাঙালির স্বাধীনতা ও উন্নয়ন। আওয়ামী লীগের হাত ধরে এই দুটি অর্জন এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা

শনিবার (২২ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ উন্নয়ন। এ দুটি অর্জন আওয়ামী লীগের ৭৫ বছরে এসে একাকার হয়ে গেছে।

আরও পড়ুন : বায়ুদূষণে ঢাকা আজ ১১তম

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন ভোট ও ভাতের অধিকার। এটাই হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বাধীনতা।

তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কেন্দ্রে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত। সব প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে আমরা আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা করেছি। ঈদের মধ্যেও এত মানুষের অংশগ্রহণ করেছে। অনেক পত্রপত্রিকা লিখেছেন ৫ কিলোমিটার জুড়ে শোভাযাত্রা হয়েছে।

আরও পড়ুন : ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

ওবায়দুল কাদের বলেন, অপ্রাপ্তির বিষয় সেভাবে আমরা দেখছি না। অপ্রাপ্তি ও প্রাপ্তির খাতা হিসাব করেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে অপ্রাপ্তির বিষয়টি বাংলাদেশে রাজনৈতিক। আজকে আমরা বিজয়কে সুসংহত করতে পারিনি। সুসংহত করার পথে প্রধান বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ অশক্তিকে পরাজিত করে আমাদের বিজয়কে সুসংহত করব।

তিনি আরও বলেন, অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ওয়ান ইলেভেনে আমরা দেখেছি সুপরিকল্পিতভাবে রাজনীতিবিদদের নির্যাতন করা হয়েছে। অথচ এই দেশ স্বাধীন করেছেন রাজনীতিবিদরা। এ দেশের উন্নয়ন করছেন রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদদের অপরাধী ও ব্যর্থ বানানোর জন্য পরিকল্পিতভাবে একশ্রেণির লোক তৎপরতা চালাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা