ইতিহাসের এই দিনে ইন্দিরা দেবী চৌধুরাণীর প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ইন্দিরা দেবী চৌধুরাণীর প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: লাইটার জাহাজের ভাড়া বাড়ল

আজ শুক্রবার (১২ আগস্ট ) ২৮ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ। ১৩ মহরম , ১৪৪৪ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্ট জনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৬০২ - আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।

১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

১৯০৮ - বিপ্লবি ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।

১৯২২ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।

১৯২৬ - ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।

১৯৭৬ - লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায় ৷

১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।

১৯৮৫ - জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্থ হলে ৫২০ জনের মৃত্যু।

জন্ম বার্ষিকী

১৮৫১ - লোককবি পাঞ্জু শাহ।

১৮৬৬ - নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।

১৮৭৭ - বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে।

১৮৮০ - ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হল।

১৮৮৭ - অস্ট্রিয় পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগার।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য

১৮৯৫ - বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

মৃত্যু বার্ষিকী

১৮২৭ - ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।

১৮৪৮ - স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।

১৯৫৫ - জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মান।

১৯৬০ - ইন্দিরা দেবী চৌধুরাণী সঙ্গীতশিল্পী, লেখক ও অনুবাদক। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে তিনিই প্রথম বি.এ পাশ করেন। ইন্দিরা দেবী’র সবচেয়ে বড় পরিচয় তিনি একজন অনুবাদক। ইন্দিরা দেবী চৌধুরাণী সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনী দেবীর মেয়ে। ২৯ ডিসেম্বর, ১৮৭৩ সালে ইন্দিরা দেবীর জন্ম তৎকালীন বোম্বাই প্রদেশের কারোয়ারে (বর্তমান কর্ণাটক রাজ্যে)। পৈতৃক নিবাস কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তাঁর মাতা জ্ঞানদানন্দিনীও ছিলেন একজন ব্যতিক্রমী, বিদুষী ও প্রগতিশীল মহিলা। একমাত্র দাদা সুরেন্দ্রনাথ ঠাকুর তাঁর চেয়ে দেড় বছরের বড়। ইন্দিরা দেবী ১৮৯৯ সালে তিনি তাঁর স্বনির্বাচিত পাত্র প্রমথ চৌধুরীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন।

২০০৪ - লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ।

২০১০ - বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য

দিবস

আজ আন্তর্জাতিক যুব দিবস

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

ত্রিদেশীয় সিরিজ মিস করা লিটনের স্ক্যান রিপোর্ট স্বস্তিদায়ক

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক লিটন দাসের ফিটনেস নিয়ে চলা উৎকণ্ঠার অব...

মহানবমীতে ভক্তদের ঢল, প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহানবমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন প...

মণিপুরে ফের রক্তক্ষয়ী সহিংসতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার বিস্ফোরণে আবারও উদ্...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা