আজ পবিত্র ঈদুল ফিতর
ঐতিহ্য ও কৃষ্টি

আজ পবিত্র ঈদুল ফিতর

সান নিউজ ডেস্ক: রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। দীর্ঘ এক মাস সংযম ও ত্যাগের সাধনার পর ঘরে ঘরে, জনে জনে আনন্দ-খুশির বার্তা বয়ে নিয়ে এসেছে এই ঈদ। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার (৩ মে)। এ দিনটি খুশি, আনন্দ আর উচ্ছ্বাসের।

আরও পড়ুন: ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

করোনা মহামারির কারণে গত দুই বছর বিভিন্ন বিধিনিষেধ ছিল। গত ঈদেও বড় জামাতে নামাজ পড়া যায়নি। করা যায়নি কোলাকুলি-করমর্দন। বছর ঘুরে আবার এসেছে ঈদুল ফিতর। দুই বছর পর এবার ঈদ হতে যাচ্ছে মুক্ত-আনন্দের। এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ২ বছর পর ঈদের প্রধান জামাত হচ্ছে। উন্মুক্ত স্থানে ঈদের জামাতেও নেই কোনো নিষেধাজ্ঞা।

এবার এই উৎসবকে কেন্দ্র করে নাড়ির টানে গ্রামে ফিরে গেছেন অনেকেই, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির জন্য। সড়ক, রেল, নৌ পথে যাতায়াতেও তেমন কোনো ভোগান্তি ছিল না। অবশেষে গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্র।

আরও পড়ুন: *ঈদ উদযাপনে রোহিঙ্গারা; বসছে শিশুমেলা *

লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে। ঈদের ঠিক কয়েকদিন আগেই সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর নিশ্চিতভাবেই অনেকের ঈদের আনন্দ অনেক গুণে বৃদ্ধি করেছে।

দেশবাসী ও বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আকাশে চাঁদ দেখার পর সোমবার এ শুভেচ্ছা জানান তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা