ঐতিহ্য ও কৃষ্টি

তামিলনাড়ুতে মিলল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ লেখা স্বর্ণমুদ্রা 

ইন্টারন্যাশনাল ডেস্ক :

ষষ্ঠ শতকের ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ লেখা একটি স্বর্ণমুদ্রা পাওয়া গেল তামিলনাড়ুতে।

মুসলিম মিরর’র প্রতিবেদন অনুসারে, তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, মুদ্রাটি সিরিয়ার শাসকের তৈরি স্বর্ণমুদ্রা হতে পারে।

রাজ্যের শিবগঙ্গাই জেলার কালাইয়ার কয়েলের কাছে এলানধাক্কারাইয়ে মাটি খুঁড়ে পাওয়া যায় ওই স্বর্ণমুদ্রা। শিক্ষাবিদরা এই এলাকাকে ভাইগাই উপত্যকা সভ্যতার অংশ হিসাবে বর্ণনা করেছেন। ২৩০০ বছর আগের এই সভ্যতার হদিস মেলার পর ২০১৫ সালে এখানে খননকার্য শুরু হয়।

যেখানে আরবিতে খুদাই করে লেখা, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

এর আগে এ বছরের ১৯ ফেব্রুয়ারি লকডাউনের আগে মাদুরাই শহরতলির অদূরে কিঝাড়ি ও শিবগঙ্গাই জেলার সীমান্তে খননকার্যের উদ্বোধন করেছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিসামি। লকডাউনের জেরে কাজ বন্ধ থাকলেও আবার তা চালু হয়েছে।

প্রত্নতত্ত্ব বিভাগের এক কর্মী জেমিনি রমেশ বলেছেন, এই মুদ্রা প্রমাণ করে মাদুরাই অঞ্চলে ইসলাম ধর্ম অনেক আগে প্রসার লাভ করেছিল।

মাদুরাইয়ের বাসিন্দা মুহাম্মদ ইউসুফ নামের একজন আইনজীবী বলেন, ১৪ শতকে মালিক কাফুরের মাদুরাই জয়ের আগেই ইসলাম পৌঁছেছিল এখানে। আরবের সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল আর পান্ড্য রাজত্ব মুক্তোর জন্য প্রসিদ্ধ ছিল।

তার ধারণা, ইসলামের অস্তিত্ব যে এখানে বহু আগে থেকেই ছিল তা খনন চালিয়ে গেলে ক্রমশ প্রকাশিত হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা