ঐতিহ্য ও কৃষ্টি
আজ বুদ্ধপূর্ণিমা

উড়বে না ফানুস-বসবে না মেলা

নিজস্ব প্রতিবেদক:

আজ ৬ মে বুধবার বুদ্ধপূর্ণিমা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব।

শতবর্ষের ইতিহাসে এবারই প্রথম ধর্মীয় পবিত্র এই দিনটি ভিন্নভাবে উদযাপন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সবাই ঘরে বসেই প্রার্থনা করবেন। আর প্রতিবছরের মতো এবার আকাশে দেখা যাবে না ফানুস, বসবে না মিলনমেলা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া বলেন, বুধবার বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। প্রতিবছরই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়, প্রার্থনার আয়োজন থাকে। এই দিন ঘিরে প্রতিটি অঞ্চলে মানুষে মানুষে মিলনমেলার তৈরি হয়।

কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে এখন বিশেষ পরিস্থিতি চলছে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, সবাই ঘরে বসেই প্রার্থনা করব।

যেসব ভিক্ষু বৌদ্ধ বিহারে অবস্থান করছেন, কেবল তারাই সেখানে প্রার্থনা করবেন। সরকারি নির্দেশ অনুযায়ী বাকিরা যে যার বাসাতেই প্রার্থনা করবেন।

তিনি আরো বলেন, এই দিনটি ঘিরে অনেক আয়োজন হয়ে থাকে। ফানুস উড়ানো হয়, গ্রামীণ মেলাসহ অনেক আয়োজন থাকে। সবচেয়ে বড় মেলাটি বসে চট্টগ্রামের বৈদ্যপাড়া গ্রামে, যা বোধিদ্রুম মেলা নামে পরিচিত।

তবে করোনা পরিস্থিতির কারণে এবার এগুলোর কিছুই হচ্ছে না।

জানা গেছে, বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। ৬২৩ অব্দের এই দিনে এই পবিত্র তিথিতে খ্রিস্টপূর্ব বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন।

গৌতমবুদ্ধ বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে। আর ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনটিতে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই পৃথিবীতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা