ঐতিহ্য ও কৃষ্টি

বিশ্বের মুসলিমরা দেখছে ভিন্ন এক রমজান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলে এসেছে। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের রোজা হবে অন্য যে কোনো বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। কঠোর বিধিনিষেধের বেড়াজালে অনেক আনুষ্ঠানিকতাই এবার পালন হবে না পৃথিবীর কোথাও!

এবার রমজানে মুসলিমরা আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীদের সাথে নিয়ে সন্ধ্যায় ইফতারি করতে পারবেন না। রাতে দল বেধে মসজিদে গিয়ে তারাবির নামাজও আদায় করতে পারবেন না।

ন্যাশনাল ইউনিভার্সটি অব মালয়েশিয়ার গবেষক ফাইজাল মুসাকে উদ্ধৃত করে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ‘এমন পরিস্থিতি অতীতে কখনো হয়েছে বলে আমার জানা নেই। অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, অনেক প্রাকৃতিক দুর্যোগও এসেছে। কিন্তু অতীতের কোনো লেখালেখিতে অথবা সাহিত্যেও বর্তমান পরিস্থিতির উল্লেখ পাওয়া যায়না। যুদ্ধের সময়, দুর্যোগের সময়েও মুসলমানরা রমজানের সময় একসাথে হয়ে তাদের ধর্মীয় আচার পালন করেছে।’

ব্রিটেনে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এক বিবৃতিতে বলেছে, ‘এবারের রমজান হবে মুসলমানদের জন্য একদম ভিন্ন এক অভিজ্ঞতা। পরিবর্তিত এই পরিস্থিতির সাথে তাদের খাপ খাইয়ে নিতে হবে।’

বিবিসি বাংলার খবরে বলা হয়, সন্দেহ নেই এবারের রমজান মাস হয়তো মুসলিম ইতিহাসে একেবারে ভিন্ন, ব্যতিক্রমী ঘটনা হিসাবে ইতিহাসে জায়গা পাবে।

এদিকে রমজানকে ঘিরে সৌদি আরব বুধবার (২২ এপ্রিল) বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে। তবে মিশরে রমজান মাসে জামাতে নামাজসহ যে কোন ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে।

ইরানে আয়াতুল্লাহ আলি খামেনি রমজান মাসে জনগণকে জামাতে নামাজ না পড়ার আহ্বান জানিয়েছেন।

জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসাতেও রমজানে দিনে পাঁচবার আজান হলেও নামাজ হবে না।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সিঙ্গাপুর, ব্রুনেইতেও এখন মসজিদে গিয়ে নামাজ পড়ার ওপর যে বিধিনিষেধ চলছে, রমজান মাসেও তা বহাল থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা