ইতিহাসে আজকের এই দিনে
ঐতিহ্য ও কৃষ্টি
২৩ অক্টোবর

ইতিহাসে আজকের এই দিনে

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজ তার পাঠকদের এই আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসে আজকের এই দিনে’।

আজ ২৩ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১০৯১ - টর্নেডোতে লন্ডনে দুজনের মৃত্যু হয়।

১১৫৭ - ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।

১৫২০ - অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।

১৬৮১ - ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।

১৭৬৪ - বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।

১৭৯০ - হাইতিতে দাস বিদ্রোহ হয়।

১৮১৪ - ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।

১৮৫৩ - রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।

১৯১৫ - নিউ ইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারীর মিছিল।

১৯১৮ - চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।

১৯২৩ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।

১৯৩২ - রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।

১৯৪১ - ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিশরের উত্তরাঞ্চলীয় আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসী বাহিনীর মধ্যে বিখ্যাত আল আলামিন যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৯৪৩ - আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৩ - হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইম্রে নাগি সেদেশের কমিউনিস্ট পার্টিকে ভেঙ্গে দেন এবং দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত স্বাধীন সরকার গঠন করেন।

১৯৫৫ - পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।

১৯৫৬ - সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।

১৯৫৯ - কাশ্মির সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।

১৯৭১ - সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানান যে, শেখ মুজিবের মুক্তি দেওয়া এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি সাধন ছাড়া সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা রোধ করা সম্ভব নয়।

১৯৮৩ - বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসী সেনাদের ঘাটিতে লেবাননের একদল মুসলমানের শাহাদাতপিয়াসী হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসী সেনা নিহত হয়।

১৯৮৯ - হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৯১ - কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।

১৯৯৩ - সকাল ১০টায় চীনের ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়।

জন্ম:

১৫০৩ - জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা।

১৮৮১ - চিত্রশিল্পী পাবলো পিকাসো।

১৯২৯ - বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান ।

১৯৪০ - ফুটবল জাদুকর পেলে।

১৯৭০ - চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।

মৃত্যু:

১৬২৩ - বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা তুলসীদাস।

১৮৬৭ - জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ।

১৮৭২ - ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।

১৯১০ - থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।

১৯২১ - টায়ারের উদ্ভাবক জন ডানলপ।

২০১২ - বিংশ শতকের শেষার্ধে আবিভুর্ত প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা