সংগৃহীত
লাইফস্টাইল

রসগোল্লা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ঝটপট রান্নার জন্য অনেকে প্রেশার কুকার ব্যবহার করেন। বিশেষ করে মাংসের বিভিন্ন পদ রান্নায় বেশি কাজে লাগে। তবে প্রেশার কুকারে আরও অনেক খাবার তৈরি করা যায়।

আরও পড়ুন: স্যালাইনের বিকল্প কী হতে পারে?

মিষ্টি জাতীয় খাবারের মধ্যে রসগোল্লা অন্যতম। অনেকেই এই মিষ্টি পছন্দ করে। এই সুস্বাদু রসগোল্লাও আবার প্রেশার কুকারে তৈরি করতে পারবেন।চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে:


দুধ- ২ লিটার, লেবুর রস- ৪ টেবিল চামচ, পানি-৬ কাপ, চিনি- ৩ কাপ, গোলাপজল- সামান্য।

আরও পড়ুন: পেয়ারার জ্যামের রেসিপি

ছানা তৈরি করবেন যেভাবে:

দুধ জ্বাল দিয়ে অল্প করে লেবুর রস চিপে দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। দুধ থেকে পানি বের হলে ওভেন থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে চেপে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ছানা মসৃণ না হওয়া পর্যন্ত হাত দিয়ে ছেনে নিতে হবে।

আরও পড়ুন: নারকেল দিয়ে কাতলা রেসিপি

রসগোল্লা তৈরি করবেন যেভাবে:

সিরা তৈরির জন্য প্রেসার কুকারে ৬ কাপ পানিতে চিনি দিয়ে চুলায় দিতে হবে। এরপর সিরা তৈরি হলে চুলার আঁচ কমিয়ে দিয়ে, ছানা হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে।। ২০-২৫ ভাগ করে গোল বা বলের আকার করে নিতে হবে। সব ছানার বল একসাথে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। একটি সিটি না বেজে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সিটি উঠলেই সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিতে হবে। প্রেসার কুকারের বাষ্প বের করে ঢাকনা খুলে নিতে হবে। এবার সিরাসহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢেলে নিতে হবে। এবার তাতে ১ চা চামচ গোলাপ জল দিতে হবে। সবশেষে, ঠান্ডা হলে রসগোল্লা পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা