গুড়ের পরোটা
লাইফস্টাইল

গুড়ের পরোটা

সান নিউজ ডেস্ক: পরোটা খেতে কম বেশি সবাই পছন্দ করেন। অনেকের আবার সকালের নাস্তায় পরোটা না হলে চলেই না। আলু পরোটা থেকে শুরু করে মোগলাই পরোটা তো সবাই খেয়েছেন! আজ ভিন্ন স্বাদের এক খাবার নিয়ে হাজির হলাম। অনেক মজাদার গুড়ের পরোটা।

বিশেষ করে ছোটরা এই পরোটা একবার খেলে বারবার খাওয়ার আবদার করবে। জেনে নিন কীভাবে তৈরি করবেন মজাদার গুড়ের পরোটা-

উপকরণ

১. ময়দা ২ কাপ
২. ঘি প্রয়োজন মতো
৩. গ্রেট করা গুড় ৩/৪ কাপ
৪. শুকনো ফল কুচি ২-৩ চামচ
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ ও
৬. সাদা তিল ১ চা চামচ।

পদ্ধতি

* গুড়ের পরোটা তৈরি করতে প্রয়োজনমতো পানি মিশিয়ে ময়দা মাখিয়ে নিন। এবার একটি পাত্রে গুড়, শুকনো ফল, এলাচ, তিল ও সামান্য ঘি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন।

* এবার একটি ময়দার বল নিন ও রুটির মতো রোল করুন। এবার মাঝখানে গুড়ের তৈরি মিশ্রণটি ভরে পরোটার মতো গড়িয়ে নিন।

* এবার প্যানে পরোটা দিয়ে দু’পাশ ভালো করে ভেজে নিন। প্রয়োজনমতো ঘি মাখিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর গুড়ের পরোটা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা