লাইফস্টাইল

মারিঙ্গা চা

সান নিউজ ডেস্ক: সজনে গাছকে এক অলৌকিক গাছ হিসেবে উল্লেখ করা হয়। হাল সময়ে এই গাছকে সুপার ফুড বলা হয়। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন ও জাপানে সজনে পাতার গুড়া বিভিন্ন স্যুপে বাড়তি আমেজ আনতে ব্যবহার করেন। গাছটির পাতা অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ। এছাড়া প্রোটিন, আয়রণ, ক্যালসিয়াম, খনিজসহ রয়েছে অন্যান্য উপাদানও।

দেশে গাছটির পাতা, শিম শাক ও সবজি হিসেবে ব্যবহার হলেও তার গুণাগুণ সম্পর্কে আস্তে আস্তে পরিচিত হচ্ছে গোটা বিশ্ব। এই গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে চা-কফি বা খাবারের সঙ্গে মিশিয়ে খেলে ব্লাড প্রেসার উল্লেখযোগ্য হারে কমে। ঝরে যায় বাড়তি ওজনও।

সজনে গাছের পাতা শুধু নয়, এই গাছের ছাল এবং বীজও শুকিয়ে গুঁড়ো করে একইভাবে ব্যবহার করা যেতে পারে খাবারে বা পানীয়ে। সাধারণত আলোকিত জায়গায় বেড়ে ওঠায় সজনে গাছেল পাতা ও বীজে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নির্ভয়ে যেকোনও খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

গবেষণা তথ্য:

২০১৬ সালে নাইজেরিয়ার College of Medicine Bingham University সজনে পাতা রক্তের বিভিন্ন উপাদান গুলোর উপর কি ধরনের প্রভাব ফেলে তার উপর এক গবেষণা করে। তারা এতে দেখতে পায় যদি সজনে পাতার low dose extract (০.০৩৮ মিলিগ্রাম/কেজি) কাউকে ২ সপ্তাহ খেতে দেয়া হয়, তাহলে তার রক্তের প্লেটলেট এর পরিমাণ বেড়ে যায়। এই গবেষণা প্রমাণ করে, সজিনা পাতা ডেংগু রোগীদের জন্যও অত্যধিক উপকারী।

সৌন্দর্য হাতের মুঠোয়:

শরীরে জমে থাকা অবসাদ, দূষিত পদার্থ কমিয়ে নিমেষে তরতাজা করে তুলতে পারে এই চা। তাই শুধু স্বাস্থ্যই নয়, দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখতে চাইলেও সজনে পাতার চা-এর জুড়ি নেই।

বাড়িতেই যেভাবে বানাবেন সজনে পাতার চা:

তিনটি উপায়ে আপনি সজনে পাতার চা বাড়ি বসেই পেতে পারেন। প্রথমত, অনলাইনে বা দোকানে আজকাল এই চায়ের খুব চাহিদা। প্যাকেট করা গুঁড়ো চা পানিতে ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ রঙের সজনে পাতার চা।

দ্বিতীয়ত, অনলাইনে ভরসা না থাকলে একমুঠো পাতা নিয়ে শুকিয়ে, গুঁড়ো করে নিজেই বানিয়ে নিন চা-পাতা। তৃতীয়ত, এত ঝামেলায় না গিয়ে পাতা ভালো করে ধুয়ে জলে ফুটিয়ে ছেঁকে নিন। একই ফল পাবেন।

ওজন কমায়:

সজনে পাতা মানেই প্রচুর ভিটামিন আর খনিজের সম্ভার। সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই। ‘হাউ টু লস ব্যাক ফ্যাট’ এর লেখক সিন্থিয়া ট্রেনার জানিয়েছেন, ‘সজনে পাতায় ওজন কমানোর উপাদান যেমন রয়েছেন, তেমনি আছে ফ্যাটের বদলে প্রচুর এনার্জি। লো-ফ্যাটের হওয়ায় বারে বারে এই চা খেলেও কোন সমস্যা হবে না।’

সজনে পাতার বীজও ভেষজগুণ সমৃদ্ধ

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে:

কিউএরসেটিন থাকার কারণে এই চা খেলে ওজন কমার পাশাপাশি প্রেসারও নিয়ন্ত্রণে রাখে। একই সঙ্গে প্রদাহ কমাতেও সাহায্য করে।

সুগার নিয়ন্ত্রণ করে:

রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই পাতার চা খেয়ে দেখতে পারেন। এর মধ্যে অ্যান্টি-অক্সাইড ক্লোরিন অ্যাসিড আছে। যা সুগার লেভেল স্বাভাবিক রাখে। টাইপ-টু ডায়াবেটিসের রোগিরা চিকিৎকের পরামর্শ নিয়ে এই চা খেতে পারেন।

কোলেস্টেরল কমায়:

কোলেস্টেরল কম থাকা মানেই হৃদরোগের সম্ভাবনা কম। আর হৃদরোগের সম্ভাবনা কমলে আপনি সুস্থ থাকবেন বেশিদিন। তাই সকালে এক কাপ সজনে পাতার চায়ে চুমুক দিতেই পারেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা