সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে আহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যের হারদা জেলার বৈরাগড় এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা যায়, আতশবাজি তৈরির অবৈধ ওই কারখানাটিতে একাধিক বিস্ফোরণের ঘটে এবং এর পরপরই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের সময় ওই কারখানায় দুই শতাধিক লোক কাজ করছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্থানীয় দমকল বাহিনী এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দল এখনও ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধারকৃত আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্তে চিলির প্রেসিডেন্ট নিহত

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপালের হামিদিয়া হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ভয়াবহ এ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা