সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। নিহত এ ফিলিস্তিনিদের ৭০% নারী ও শিশু।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের নির্দেশ

শুক্রবার (২৭ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩৭৭ জন। ৭ অক্টোবর থেকে হামলার পর এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৬৪ হাজার ৪৮৭ জন।

আরও পড়ুন: গাজায় নিহত ২৬ হাজার ছুঁই ছুঁই

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেন, বহু মানুষ এখনো বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্রসহায়তা চেয়েছে ইসরায়েল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

আইএল টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট &l...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা