ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

আরও পড়ুন: গাজায় প্রতিদিন হতাহত ৪২০ শিশু

এ হামলায় নিহতের মোট সংখ্যা এখনো জানা যায়নি। এতে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার উত্তরাঞ্চলের একজন মেডিকেল কর্মকর্তা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বুধবার (১ নভেম্বর) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন।

আল জাজিরাকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. আতেফ আল-কাহলুত জানান, এ হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হাসপাতাল এখনো নিহতের মোট সংখ্যা জানাতে পারেনি। কারণ এখনো নিহতদের সংখ্যা গণনা করা হচ্ছে।

আরও পড়ুন: গাজায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বোমা বর্ষণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

উত্তর (গাজা) উপত্যকার জাবালিয়া শিবিরের একটি বিশাল এলাকাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে আছেন বলেও ঐ বিবৃতিতে জানানো হয়।

ইসরায়েলি এক সামরিক কর্মকর্তাও এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেক্সিকোতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৪৮

সংবাদ মাধ্যম সিএনএনকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট জানান, ঐ এলাকায় হামাসের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। আমরা এটি অনুসন্ধান করছি। সেখানে কী ঘটেছে, তা জানার সাথে সাথে আমরা আরও তথ্য নিয়ে হাজির হবো।

শরণার্থী শিবিরে এ হামলার পর ধারণ করা বিভিন্ন ভিডিও ফুটেজে সেখানকার বাসিন্দাদের হামলার জেরে সৃষ্ট বড় বড় গর্তের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া উদ্ধারকারীদের ধসে পড়া ভবনের নিচে বেঁচে থাকা লোকদের খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতেও দেখা যায়।

বার্তা সংস্থা এএফপিকে ঐ শরণার্থী শিবিরের ৪১ বছর বয়সী বাসিন্দা রাগেব আকল বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তুপ দেখেছি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাড়িঘর ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গও দেখেছি। এ হামলায় বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হয়েছেন।

আরও পড়ুন: রুশ বাহিনীর গুলিতে একই পরিবারে নিহত ৯

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে ৮০০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে সাড়ে ৩ হাজারেরও বেশি শিশু, ২ হাজারের বেশি নারী এবং প্রায় ৫০০ বয়স্ক মানুষ রয়েছেন।

ইসরায়েলের এ হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে তারা। সেই সাথে গত ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে ইসরায়েল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা