ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গ্রিসে দাবানল, ১৮ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরপূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে বিধ্বস্ত জঙ্গল থেকে পুড়ে প্রায় কয়লা হয়ে যাওয়া ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : চীনে খনিতে বিস্ফোরণ, নিহত ১১

মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা অভিবাসনপ্রত্যাশী।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস বলেছেন, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল দাদিয়ার জাতীয় উদ্যানের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। ওই স্থানটি অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের স্থান বলে বিবেচিত।

গরম, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে গ্রিসজুড়ে সম্প্রতি কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়েছে। উত্তর-পূর্ব বন্দর শহর আলেকজান্দ্রোপলিসে পর্যন্ত এই দাবানল প্রবেশ করেছে।

আলেকজান্দ্রোপলিসের কাছে দুটি গ্রামে একটি স্কুল, বেশ কয়েকটি বাড়ি ও একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ৪টি বিমান ও ৩টি হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দুই শতাধিক দমকলকর্মী।

আরও পড়ুন : জঙ্গিদের গুলিতে ৬ পাক সেনা নিহত

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাভালা অঞ্চলে আরেকটি দাবানলে আরও কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া এথেন্সের কাছে অ্যাসপ্রোপিরগোস এলাকায় একটি নতুন দাবানলের সূত্রপাত হয়েছে। ফলে সেখানে উদ্ধার অভিযানের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গ্রিসের পাশাপাশি ইতালি, স্পেন ও পর্তুগালেও কয়েকদিন ধরে দাবানল চলছে। এসব দেশের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা মঙ্গলবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা