বোলা আহমেদ তিনুবু
আন্তর্জাতিক

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন তিনুবু

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ তিনুবু। দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তিন দিন ভোট গণনা শেষে বুধবার বোলাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বোলা আহমেদ প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) ক্ষমতা আরও শক্তিশালী হলো।

আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন এপিসির মুহাম্মদ বুহারি। তার আমলে নাইজেরিয়ানদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে সমস্যায় জর্জরিত একটি দেশের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বোলা।

প্রেসিডেন্ট হওয়ার আগে নাইজেরিয়ার বাণিজ্যক নগরী লাগোসের গভর্নর ছিলেন বোলা। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বোলা আহমেদ ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকু আবুবকর পেয়েছেন ৬৯ লাখ ৮ হাজার ভোট। আর তৃতীয় সর্বোচ্চ ৬১ লাখ ভোট পেয়েছেন পিটার ওবই।

৭০ বছর বয়সী বোলা এবং ৭৬ বছর বয়সী আবুবকর নাইজেরিয়ার রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। অপরদিকে পিটার অবই একজন সংস্কারবাদী মানুষ। দেশটির তরুণদের মাঝে পিটার বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনে তৃতীয় হয়েছেন তিনি।

আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে ব্রাজিল

এদিকে নাইজেরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল। তবে নির্বাচনের ফলাফল প্রকাশে ধীরগতির কারণে অনেকের মাঝে অসন্তোষ তৈরি হয়।

নির্বাচন শান্তিপূর্ণ হলেও দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলো ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ক্ষমতাসীন দলের প্রার্থী সবার উপরে থাকার বিষয়টি নির্দেশ করছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। তবে নির্বাচন কমিশন এ দাবি প্রত্যাখ্যান করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা