বৈরুতের বিস্ফোরণে বিদেশি সম্পৃক্তার দাবি
আন্তর্জাতিক

বৈরুতের বিস্ফোরণে বিদেশি সম্পৃক্তার দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় বিদেশি যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। মঙ্গলবারের (৪ আগস্ট) ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩৭ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

শুক্রবার (০৭ আগস্ট) নিজ কার্যালয়ে গণমাধ্যমের সাংবাদিকদের কাছে নিজের সন্দেহের কথা তুলে ধরেন লেবাননের প্রেসিডেন্ট। বাইরে থেকে রকেট হামলা, বোমা অথবা অন্যকোনো মাধ্যমে গুদামঘরে হামলা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট মিশেল বলেন, তিনভাবে তদন্ত চলছে, প্রথমত বিস্ফোরক উপাদান কিভাবে গুদামঘরে ঢুকলো এবং সংরক্ষণ কিভাবে করা হয়েছিল। দ্বিতীয়ত, বিস্ফোরণটি দুর্ঘটনাবসত অথবা অবহেলার কারণে হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সবশেষ এতে বাইরের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও মনে করেন তিনি। তবে তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশাবাদী লেবাননের প্রেসিডেন্ট।

গত মঙ্গলবার রাতে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবানন থেকে সাইপ্রাসের দূরত্ব ১৮০ কিলোমিটার হলেও বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে দ্বীপ রাষ্ট্রটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সে দেশের জনগণের মধ্যে।

বিস্ফোরণের ঘটনায় লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়েছে সাইপ্রাসের সরকার। তাছাড়া কাতার, ইরাক ও কুয়েত দেশটিতে চিকিৎসা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাজ্য এরই মধ্যে লেবানকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে ফিলিস্তিন সরকার ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারসহ নানা দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা