প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড কেরালায়, নিহত ১২ জন
আন্তর্জাতিক

প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড কেরালা, নিহত ১২ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতে আবারও যেন ফিরে এল ২০১৮ সালে বন্যার স্মৃতি। এবার প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের স্বাক্ষী থাকল দেশটির কেরালাবাসী।

অতিবৃষ্টির জেরে ইদুক্কির মুন্নারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিধসের এই ঘটনা ঘটছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও ৭০ থেকে ৮০ জন মাটি চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সূত্র : ওয়ান ইন্ডিয়া

কেরালায় প্রবল বৃষ্টি ও বন্যার জেরে তুমুল বিপর্যয়ের মেঘ আকাশে। বৃষ্টির তোড় বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। ভারতীয় মিডিয়া বলছে, ভূমিধসে ৫৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নেমেছে দেশটির এনডিআরএফ দল।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে কেরালার ইদুক্কি জেলার বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। আর জেরে ফের দেখা দেয় বন্যার সম্ভাবনা। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সেখানে একটানা বৃষ্টির কারণেই আজ শুক্রবার (৭ আগস্ট) ভোরবেলায় ইদুক্কির মুন্নারে এই ভায়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা