আন্তর্জাতিক

রাজনীতি ছেড়ে দেবো!

সান নিউজ ডেস্ক : আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার হামলা চেষ্টার পর দেশটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন: এইচএসসি-সমমান পরীক্ষা ১১টায় শুরু

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন।

হামলায় আহত ইমরান খান তাকে হত্যাচেষ্টার পেছনে ৩ জনের জড়িত থাকার কথা জানিয়েছেন। ওই তিনজনের মধ্যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অন্যতম।

লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, প্রধান বিচারপতির উচিত হবে বিশৃঙ্খলা ও সংশয় এড়াতে ফুল কোর্ট কমিশন গঠন করা। তিনি বলেন, ‘যদি আমার আবেদন না শোনেন তাহলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে’।

শাহবাজ শরিফ বলেন, ‘আমাকে জিজ্ঞাসাবাদের জন্য যেখানেই ডাকা হবে আমি যাবো’। তিনি এ বিষয়ে প্রধান বিচারপতিকে শিগগির একটি চিঠি লেখার কথা জানান এবং এটি বিচারের জন্য গৃহীত হবে বলে মনে করেন। দেশের স্বার্থে এই কমিশন গঠন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান খানের ওপর হামলায় জড়িতদের শাস্তির কথাও বলেন শাহবাজ শরিফ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও এক সামরিক কর্মকর্তা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন। যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রমাণিত হয় তাহলে রাজনীতি ছেড়ে দেবো’।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানের ওপর হামলার নিন্দা জানান। তিনি আরও বলেন, এ ঘটনার কারণে চীন সফর শেষে তিনি সেদিন সংবাদ সম্মেলনের আয়োজন বাতিল করেন। হামলায় আহত ইমরান খান ও অন্যান্যদের দ্রুত সুস্থতাও কামনা করেন শাহবাজ শরিফ।

তিনি আরও বলেন, ‘এই হামলা একটি নিন্দনীয় ঘটনা। যখন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তখন এটা আমার দায়িত্ব যে আমি জনগণকে রক্ষার জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করি’। তিনি পিটিআই প্রধানকে তার অভিযোগের সমর্থনে প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানান।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) লং মার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান একজন। এখনও লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান। পিটিআই নেতারা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে বাড়ি ফিরবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা