প্রতীকী ছবি
আন্তর্জাতিক

জাপানে পড়ল চীনের মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো চীনের ছোড়া ব্যালাস্টিক মিসাইল জাপানে গিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। জাপানের সর্ব দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া তাইওয়ানের খুব কাছে অবস্থিত। সেখানে ব্যালাস্টিক মিসাইল জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) পড়েছে বলে জানান নোবুও কিশি।

আরও পড়ুন: আমরা ‘এক চীন’ নীতিতে বিশ্বাস করি

বৃহস্পতিবার (৪ আগস্ট) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নোবুও কিশি সাংবাদিকদের বলেছেন, চীনের ছোড়া নয়টি মিসাইলের মধ্যে পাঁচটিই জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

নোবুও কিশি আরও বলেন, জাপান ‘কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে। বিষয়টিকে একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা হচ্ছে যা ‘আমাদের জাতীয় নিরাপত্তা ও আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে’।

আরও পড়ুন: বাংলাদেশের ভূয়সী প্রশংসায় চীন

কিশি আরও বলেন, চীন যে নয়টি মিসাইল ছুড়েছে, এটা ছিল জাপানের তরফ থেকে করা একটি মূল্যায়ন। তার মধ্যে পাঁচটি ওকিনাওয়ার হেতেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবতরণ করেছে বলে মনে হচ্ছে।

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে বৃহস্পতিবার সকাল থেকে সামরিক মহড়া শুরু করে চীন। সেই সময়ই তাইওয়ানের জলসীমায় ব্যালাস্টিক মিসাইলও ছোড়ে দেশটি। একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) জাপানের উপকূলরেখা থেকে দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। ওই অঞ্চল জাপানের আঞ্চলিক জলসীমার বাইরে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা