হামলা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফের সুপারমার্কেটে এলোপাতাড়ি গুলির ঘট্না ঘটেছে। এসময় হামলাকারী একজনকে গুলি করে হত্যা ও আরও ১২ জনকে আহত করার পর নিজেই আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের কলিয়ারভাইলে ক্রোগারের একটি সুপারশপে এ ঘটনা ঘটে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন।

তিনি বলেন, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মানুষদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই। তারা সেটিই করছিলেন যা তাদের শেখানো হয়েছে- দৌঁড়ান, পালান, লড়ুন।

এদিনের হামলাকে কলিয়ারভাইলের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা বলে উল্লেখ করেন স্থানীয় পুলিশপ্রধান। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি তিনি।

তবে এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি জনাকীর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান।

সুপারশপ চেইন ক্রোগারের মুখপাত্র জানিয়েছেন, তাদের কলিয়ারভাইল শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রাজধানীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা