ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঘরে বসেই নোবেল পুরস্কার

সাননিউজ ডেস্ক : টানা দ্বিতীয় বছরের মতো বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা নিজ দেশে বসেই পাবেন পুরস্কার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নোবেল পুরস্কার সংগঠক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এএফপি’র খবর।

ফাউন্ডেশন আরও জানায়, শান্তি পুরস্কার প্রদানের বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত গৃহিত হয়নি। ঐতিহ্যগতভাবে নরওয়েতে শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল কমিটি এখনও বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের অসলোতে স্বাগত জানানোর সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। তবে ফাউন্ডেশন অক্টোবরের মাঝামাঝি সময়ে তাদের অসলো অনুষ্ঠান বিন্যাস ঘোষণা করবে।

নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভিদর হেলগেসেন এক বিবৃতিতে বলেছেন, আমি মনে করি প্রত্যেকেই চাইবে করোনা শেষ হোক, কিন্তু আমরা এখনো সেখানে নেই।

তিনি বলেন, মহামারি ও আন্তর্জাতিক ভ্রমণের গতিপথ সম্পর্কে অনিশ্চয়তার সম্ভাবনার কারণে ২০২১সালের বিজয়ীরা তাদের নিজ দেশে পদক ও ডিপ্লোমা পাবেন।

সাধারণত অক্টোবরের শুরুতে বিজয়ী ঘোষণা করা হলেও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃতুবার্ষিকী ১০ ডিসেম্বরে স্ক্যান্ডিনেভিয়ার দুটি রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। ১৮৯৬ সালে আলফ্রেড নোবেল মারা যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা