আন্তর্জাতিক

তালেবানের কাবুল দখল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা। তারা একে একে দেশের বিভিন্ন প্রদেশ দখল করে এখন রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে। শহরটির চারপাশ থেকে তারা রাজধানীতে ঢুকছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা।

মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে আফগান রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে তালেবান যোদ্ধারা।

রোববার (১৫ আগস্ট) ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখলে নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম এই শহরটি রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত।

এর আগে শনিবার আফগানের চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তালেবান। এরপর রোববার দুপুরের দিকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করে গোষ্ঠীটির যোদ্ধারা। আফগানিস্তানের বড় শহরগুলোর মধ্যে একমাত্র কাবুলই তালেবানের দখলে যেতে বাকি ছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা