আন্তর্জাতিক

তুরস্কে রাশিয়ান বিমান বিধ্বস্তে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাবানল নেভানোর কাজে অংশ নেয়া রাশিয়ার একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে এর আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর বিমান বি-২০০ সিএইচএস শনিবার মস্কো সময় ৩টা ১০ মিনিটে আদানা প্রদেশে বিধ্বস্ত হয়। খবর তাস ও সিএনএনের।

এ সময় বিমানের পাইলট, ক্রুসহ রাশিয়ার পাঁচজন এবং তুরস্কের তিন নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান। আগুন নেভানোর মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।

রাশিয়ার উভচর শ্রেণির বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল আঙ্কারা। গত ৮ জুলাই বিমানটিকে তুরস্কে পাঠানো হয়। এ বিমান একসঙ্গে ১২ টন পানি বহন করতে পারে।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্ল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে...

মাদারীপুরে মানব পাচার মামলায় শাশুড়ি গ্রেফতার  

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করে জামাইকে খ...

মীরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

মীরসরাই উপজেলার ১৫ নং উত্তর ওয়াহেদপুর ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড, সোনায়ছড়ি ঝর্ণা এলা...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ, কারাগারে ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের এস, বি কমিউনিকেশন নামের একটি প...

ভুক্তভোগীর পরিচয় প্রকাশে প্রশ্নবিদ্ধ সাংবাদিকতার নৈতিকতা

গণমাধ্যম সমাজের দর্পণ— এই কথাটি যতটা সত্য, তার চেয়েও বেশি সত্য হলো, এই...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা