আন্তর্জাতিক

চতুর্থ ঢেউ বইছে মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার চতুর্থ ঢেউ বইছে মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ডেল্টার প্রভাবে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল শাখার পরিচালক ডা. আহমেদ আল মান্ধারি এক বিবৃতি বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে ভূমধ্যসাগর উপকূলের এশীয় দেশসমূহসহ গোটা মধ্যপ্রাচ্যে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। আমরা এখন করোনার চতুর্থ ঢেউয়ের মধ্যে আছি।’

ইরান, ইরাক, তিউনিসিয়া ও লিবিয়ায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে ডা. আল মান্ধারি বলেন, ‘গত প্রায় চার সপ্তাহে এই চারটি দেশে প্রতিদিন গড়ে ৩ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন গড়ে ৩ হাজার ৫০০ জন।

মধ্যপ্রাচ্যে টিকাদান কর্মসূচি আরো ব্যাপক হওয়া প্রয়োজন উল্লেখ করে ডব্লিউএইচও’র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান বলেন, ‘যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব না হচ্ছে, ততদিন পর্যন্ত পরিস্থিতি উন্নতির আশা কম।’

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন ৪ কোটি ১০ লাখ মানুষ। যা এশিয়ার ওই অঞ্চলের মোট জনসংখ্যার মাত্র ৫ দশমিক ৫ শতাংশ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা