আন্তর্জাতিক

সেনা নামছে সিডনিতে

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন কার্যকর করতে সামরিক বাহিনী নামছে সিডনিতে। শুক্রবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ জুলাই) অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর কয়েক শ’ সদস্য সিডনিতে পৌঁছেছেন। সেখানে তাদের দুই দিন প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর সোমবার থেকে সেনা সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে লকডাউন কার্যকরে টহলসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে অস্ট্রেলিয়ায় সংক্রমণ বাড়ছে। সিডনির অবস্থা সবচেয়ে খারাপ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সিডনিতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ২৩৯ জন, যা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির কোনো শহরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে চলতি বছর শহরটিতে দুই হাজার ৮০০-র বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে ১৮২ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ আরো চার সপ্তাহ বাড়ানো হয়েছে সিডনিতে। যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি সিডনিতে বসবাসকারীদের মধ্যে লকডাউন বিরোধী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনে শহরটিতে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল, ভাঙচুর এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

তাই জনগণ যেনো লকডাউন ও সরকারের যাবতীয় বিধিনিষেধ মেনে চলে তা তদারক করতে সামরিক সদস্যদের সহযোগিতা চেয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার বরাবর আবেদন করেছিলো নিউ সাউথ ওয়েলস পুলিশ বিভাগ।

সে আবেদনে সাড়া দিয়েই শুক্রবার (৩০ জুলাই) নিউ সাউথ ওয়েলসে কয়েক শ’ সেনা সদস্য পাঠালো অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা