আন্তর্জাতিক

বৃষ্টিপাতে কাশ্মিরে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে ভয়াবহ বৃষ্টিপাতে নিহত হয়েছেন ৫ জন। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০ জন। এছাড়া ধ্বংস হয়েছে ৮টি বাড়ি। বুধবার (২৮ জুলাই) সকালে ভারত শাসিত জম্মু-কাশ্মিরের কিশতওয়ার জেলার একটি প্রত্যন্ত গ্রামে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগের পর নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে ভারতের সেনাবাহিনী ও পুলিশ।

কাশ্মিরের জম্মুর অধিকাংশ এলাকায় গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাত। সেখানকারই কিশতওয়ার জেলার ডচ্চন তেহশিলের হনজার গ্রামে প্রবল বৃষ্টি হয়। তীব্র এই বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগে এই প্রাণহানি ঘটেছে।

এদিকে কাশ্মিরে আরও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ফলে সেখানকার নদী এবং লেকের পানির স্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা