আন্তর্জাতিক

ভ্রমণে ৩ বছরের নিষেধাজ্ঞা

আন্তরাতিক ডেস্ক : করোনার বিস্তার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ভ্রমণ বিধি লঙ্ঘন করে সৌদির যে নাগরিকরা করোনার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ‘লাল তালিকাভূক্ত’ দেশ সফর করেছে তাদের বিরুদ্ধে তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মঙ্গলবার (২৭ জুলাই) সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ বলছে, গত বছরের মার্চের পর চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া সৌদি আরবের কিছু নাগরিক বিদেশ ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। তারা ভ্রমণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছেন।

যদি কারও বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে দেশে ফেরার পর তাকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং মোটা অঙ্কের জরিমানা করা হবে। এর পাশাপাশি আগামী তিন বছরের জন্য তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হবে।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৭৭৪ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮ হাজার ১৮৯ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা