আন্তর্জাতিক

কিম ছিলেন সুস্থ, তার কোনো অপারেশন হয়নি!

আন্তর্জাতিক ডেস্ক:

তিন সপ্তাহ জনজীবন থেকে দূরে ছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এ নিয়ে এ কয়দিন তার অবস্থান নিয়ে পুরো বিশ্বে চলে তোলপাড়।

এসময় কিমের হার্টের অপারেশনেরও খবর চাউর হয়। কিন্তু এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কোনো অপারেশন হয়নি।

দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য তার বক্তব্যের ব্যাখ্যা দেননি। তবে কিছু সংবাদমাধ্যমে উনের পা ফেলার ধরনে পরিবর্তন এসেছে উল্লেখ করে তার অপারেশন হয়েছে বলে দাবি করা হয়। তবে সেটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।

১১ এপ্রিলের পর পারমাণবিক শক্তিধর দেশটির প্রধানকে জনসম্মুখে দেখা যায়নি। এ সময় গুজব ওঠে উন গুরুতর অসুস্থ। হৃদপিণ্ডে জটিল অপারেশনের পর তার প্রাণ সংশয় দেখা দিয়েছে।

আবার কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা মারা গেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (২ মে) জনসম্মুখে হাজির হন কিম জং উন।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম রডং সিনমানে প্রকাশিত ছবিতে দেখা যায়, ফিতা কেটে একটি সার কারখানা উদ্বোধন করছেন উন।

এসময় সঙ্গে তার বোনও ছিলেন। তাকে হাসি মুখে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সূত্র: ডেইলি মেইল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

এক ব্যক্তির পেটে ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু

চীনের ইউনান প্রদেশে এক ব্যক্তির পাকস্থলী থেকে ১৮০টি লোহার পেরেকসহ বিপুল পরিমা...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

অভিবাসন দমন অভিযানে হাজার হাজার ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...

মোবাইল ব্যাংকিংয়ে কড়া নজরদারি, লেনদেনে মিলবে প্রেরক-গ্রহীতার তথ্য

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে অর্থ লেনদেনকে আরও নিরাপদ কর...

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা