আন্তর্জাতিক

মোদি ও অমিত শাহকে প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এক অডিও বার্তায় এ হুমকি দেয়া হয়।

এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আনোয়ার। কর্নাটক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছেন।

অভিযোগপত্রে পুলিশ জানায়, সিএএ ও এনআরসির কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুন করা বলে হুমকি দেন আনোয়ার।

অভিযুক্ত কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার পেরুভাইয়ের বাসিন্দা। কিন্তু তিনি কর্মসূত্রে থাকেন বিদেশে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাগরিকত্ব (সংশোধিত) আইন (সিএএ) ও প্রস্তাবিত জাতীয় নাগরিক পুঞ্জীকরণ (এনআরসি)-এর বিরোধিতা করে অনলাইনে একটি অডিও বার্তা পোস্ট করেন ওই ব্যক্তি।

হোয়াটসঅ্যাপা গ্রুপে ভাইরাল হয় আনোয়ারের এই বার্তা। পুলিশের অভিযোগ, আনোয়ারের এই বার্তায় সাম্প্রদায়িক হিংসার ইন্ধন রয়েছে।

হোয়াটসঅ্যাপে ছড়ানো ওই অডিও বার্তার প্রেক্ষিতে যতীশ নামের এক ব্যক্তি কর্নাটকের ভিত্তাল থানায় এফআইআর রুজু করেন।

পুলিশ সূত্র বলছে, অনলাইনে ভাইরাল হওয়া আনোয়ারের অডিও বার্তাটি ছিল এমন, ভারতে কয়েক'শ কোটি মুসলিম ও হিন্দু রয়েছে। যদি সব মুসলিমকে পাকিস্তানে যেতে বাধ্য করা হয়, তাহলে মোদি ও শাহ-সহ আরএসএস সমর্থক হিন্দুদের খুন করা হবে। একমাত্র 'ভালো' হিন্দুরা ভারতে থাকবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা