আন্তর্জাতিক

করোনা টিকা নেওয়ার পর চুম্বক হয়েছে শরীর!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিরোধে অনেকেই নিয়েছেন টিকা। তিনিও নিয়েছিলেন টিকা। তবে টিকার দ্বিতীয় ডোজ নিতেই চুম্বকে পরিণত হয়েছে শরীর। কাছে কোনো লোহার জিনিস থাকলেই আটকে যাচ্ছে শরীরে।

আর এমন পরিবর্তন শুরু হয়েছে কোভিশিল্ডের দ্বিতীয় টিকা নেওয়ার পর।এমনই দাবি করেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের এক বাসিন্দা।

তার বাড়ি রাজ্যের নাশিক জেলার শিবাজী চক এলাকায়। ৭১ বছর বয়সী ওই বৃদ্ধের নাম অরবিন্দ জগন্নাথ সোনার। করোনা টিকা নেওয়ার পর বৃদ্ধ অরবিন্দের শরীরে চুম্বক আটকে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। রীতিমত হইচই ফেলে দিয়ে এই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, ৭১ বছর বয়সী বৃদ্ধ অরবিন্দ জগন্নাথ সোনারের শরীরে আটকে যাচ্ছে খুন্তি, কয়েন-সহ খুন্তির মতো লোহার জিনিস। অরবিন্দ জানান, ইন্টারনেটে তিনি দেখেছিলেন যে টিকা নেওয়ার পর গ্রহীতার শরীরে ম্যাগনেটিক ফিল্ড দেখা যাচ্ছে।

তাই তিনি নিজে এই পরীক্ষা করেন। প্রথমে তিনি নিজের শরীরে কয়েন ছুয়ে দেখেন। তখনই দেখা যায়, কয়েন শরীর থেকে আলাদা হচ্ছে না বা নিচে পড়ে যাচ্ছে না। চুম্বকের মত আটকে রয়েছে শরীরে।

অর্থাৎ তিনি হয়ে উঠেছেন মানুষরূপী চুম্বক! শুরুর দিকে পরিবারের সদস্যরাও এই ঘটনা স্বাভাবিক ভাবে বিশ্বাস করতে চায়নি। তারা ধারণা করেছিলেন, অরবিন্দের ঘর্মাক্ত শরীরে হয়তো আটকে যাচ্ছে খুন্তি-চামচগুলো।

কিন্তু অরবিন্দ গোসল করে আসার পর শুকনো শরীরেও একই অবস্থা দেখা যায়। এরপরই হতভম্ব হয়ে যান সকলে। এমন আশ্চর্য ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

যদিও চিকিৎসকরা কিন্তু বারবার এমন চুম্বকীয় প্রভাবকে ভ্রান্ত ধারণা বলেই দাবি করেছেন। তাদের মতে, টিকা নিলেই দেহে চুম্বকীয় প্রভাব পড়ে এটা একেবারেই ভুল ধারণা।

তবে করোনা টিকা নিলে আসলেই কি শরীরে চুম্বক ক্রিয়া দেখা দেয়? আর এ বিষয়ে কী বলছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এই মুহূর্তে তারা এবিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। তবে জেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যমে এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিস্তারিত না জেনে এবং কোনোরকম যাচাই-বাছাই না করে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই প্রতিক্রিয়া জানানো হবে।

এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। মহারাষ্ট্রে এমনিতেই টিকা নেওয়া নিয়ে নানা কুসংস্কার সৃষ্টি হয়েছে। ভ্রান্ত বিশ্বাস ও নানা কুসংস্কারের কারণে অনেকেই টিকা নিতে চাইছেন না। তার ওপর এই ধরনের ঘটনা আরও খারাপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা