ফাইল ছবি
আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় আফগানিস্তানের লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থীও রয়েছে। তারা একটি অতিথিশালায় ছিল। বিস্ফোরণে ওই অতিথিশালার ছাদ ধসে গেছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকে পড়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ করছেন।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরুর একদিন পরই এই বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটলো। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউ। লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা