আন্তর্জাতিক

করোনাকালে কুম্ভে স্নান করেছেন লাখ লাখ লোক

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনায় অস্থির ভারত, এরমধ্যেই দেশটিতে হরিদ্বারে কুম্ভমেলায় ৯১ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

করোনার তাণ্ডবে ভূগতে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড তিন লাখ ৮৬ হাজারের বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে তিন হাজার ৪৯৮ জন। মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, উত্তর প্রদেশের অবস্থা খুব খারাপ। প্রতিটি রাজ্যেই হাসপাতালের বেডের জন্য হাহাকার চলছে। অক্সিজেনেরও ব্যাপক সংকট চলছে দেশটিতে। তবে এর মধ্যেও নির্বিকার কুম্ভমেলায় যাওয়া মানুষজন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯১ লাখ মানুষ হরিদ্বারে কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় স্নান করেছেন। তার মধ্যে এপ্রিল মাসে গেছেন ৬০ লাখ মানুষ। বুধবার হরিদ্বারে কুম্ভ শেষ হয়েছে।

সেদিনও ২৫ হাজার মানুষ শেষ শাহি স্নান করেছেন। হর কি পৌরির ঘাটে ১৩টি আখড়ার দুই হাজার সাধুর স্নানের জন্য আলাদা করে রাখা হয়েছিল। কুম্ভ শেষ হওয়ার পর হরিদ্বারে কারফিউ জারি করা হয়েছে।

করোনার এই তাণ্ডবের মধ্যে কেন কুম্ভমেলার অনুমতি দেয়া হলো, কী করে এত মানুষকে আসতে দেয়া হলো, আর মানুষই বা এই পরিস্থিতির মধ্যে সব বিপদ ভুলে কী করে হরিদ্বারে ছুটলেন, তার কোনো ব্যাখ্যা নেই।

রাজ্য সরকার আগে জানিয়েছিল, তারা সব ধরনের সাবধানতা নিয়েছে। করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত মানুষের ক্ষেত্রে তা করা সম্ভব নয় বলে নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে। ১২ এপ্রিল ৩৫ লাখ মানুষ গঙ্গায় স্নান করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা