আন্তর্জাতিক

 ‘টিকা নেই, লাইনে দাঁড়াবেন না’

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় দফার প্রকোপে গোটা ভারত বিপর্যস্ত। সবচেয়ে বিপর্যস্ত দেশটির জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি। কিন্তু অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও টিকার মজুত শেষ।

এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে টিকার জন্য লাইনে না দাঁড়ানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

শনিবার থেকে ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা পাবেন। এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হতে মুহূর্তেই লাখ লাখ মানুষ আবেদন করে। তবে এখনো টিকা না পাওয়ায় দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কালই লাইনে না দাঁড়ানোর অনুরোধ করেছেন।

শুক্রবার টুইটারে দিল্লিবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করে বলেছেন, ‘টিকাদান কেন্দ্রে লাইন দিয়ে অহেতুক ভিড় বাড়াবেন না।

টিকা দিল্লি এসে পৌঁছলে সকলকেই জানিয়ে দেওয়া হবে। অপেক্ষা করুন।’

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে দিল্লির সবাইকে করোনার টিকা দেওয়া হবে। সে অনুযায়ী সমস্ত পরিকল্পনা তৈরি করেছে তার সরকার।দুই-একদিনের মধ্যে টিকার সরবরাহ আসবে। এর আগে কেউ লাইনে দাঁড়াবেন না।

গত বৃহস্পতিবার কেজরিওয়াল জানিয়েছিলেন, ‘সেরাম ইনস্টিটিউটের সঙ্গে কথা হয়েছে। প্রথম দফায় ৩ লাখ কোভিশিল্ড ডোজ দিল্লি পৌঁছনোর কথা। পরে আরও ৫০ লাখ ডোজের অর্ডারও দেওয়া হয়ে হয়েছে। কয়েকদিনের মধ্যে এসব টিকা পবো বলে আশাবাদী।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা