আন্তর্জাতিক

ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে ৫ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির সঙ্গে আগেই বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। ১৫ মে পর্যন্ত জারি করা হয়েছিল এই নিষেধাজ্ঞা। এবার সেই সিদ্ধান্ত আরও একধাপ এগিয়ে নিয়ে দেশটির সরকার জানিয়েছে, ভারত থেকে এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ফেরা মানুষদের পাঁচ বছরের জেল অথবা জরিমানার মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সরকারের নতুন এই নির্দেশনায় বলা হয়েছে- অস্ট্রেলীয় যেসব নাগরিক গত ১৪ দিন ধরে ভারতে ছিলেন বা আছেন, তারা দেশে অর্থাৎ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন না। বর্তমান করোনা পরিস্থিতিতে ভারত থেকে কাউকে অস্ট্রেলিয়ায় ঢুকতে বা অবস্থান করতে দেওয়া হবে না। যদি কেউ এই আইন না মানেন, তাহলে তাদের পাঁচ বছরের জেল হতে পারে অথবা ৬৬ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৩ লাখ টাকারও বেশি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ভারতের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়ার সরকার। আপাতত ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারতে শনাক্ত হওয়া করোনার অতিসংক্রামক ধরনটি সেখানকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোধ করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে মহামারির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান আরও এক ধাপ এগিয়ে নিল দেশটির সরকার।

করোনা মহামারির মধ্যে যেসব পর্যটক ভারতে ভ্রমণে গিয়েছেন তাদেরকেও দেশে আসতে নিষেধ করেছে অস্ট্রেলিয়ার সরকার। এমকি অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ১৪ দিনের মধ্যে ভারতে এসে থাকেন তবে তাদেরকেও এই আইনের আওতায় আনা হবে।

অস্ট্রেলিয়ার সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তে অনেক মানুষ সমস্যার মধ্যে পড়তে পারেন। অস্ট্রেলিয়া থেকে সারা বছরই অনেক পর্যটক ভারতে ভ্রমণ করে থাকেন। আবার ভারতের অনেক মানুষও অস্ট্রেলিয়ার নাগিরকত্ব নিয়েছেন। সাম্প্রতিক সময়ে তারা ভারতে এসে থাকলে সত্যিই বিপদের মুখে পড়বেন। এছাড়া ভারতে চলমান আইপিএলেও বেশ কিছু অস্ট্রেলীয় তারকা খেলোয়াড় অংশ নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।

বিবিসি জানিয়েছে, ভারতে এখন আনুমানিক ৯ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে ৬০০ জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক চিকিৎসক সরকারের এই সিদ্ধান্তকে ভারত থেকে ফিরে আসাদের নিয়ে হুমকির তুলনায় অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।
জিপি অ্যান্ড হেলথ কমেন্টেটর ডা. বিয়ম শার্মার বলেছেন, ‘বিদেশে তথা ভারতে আমাদের পরিবারগুলো আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে। ...সেখান থেকে তাদেরকে বের করে আনার আর কোনো উপায়ই নেই। (অস্ট্রেলিয়ার সরকার) তাদেরকে পরিত্যাগ করেছে।’ সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা