আন্তর্জাতিক

মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে ভারতের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবিলম্বে দেশটিতে সব ধরনের অরাজকতা দূর করতে হবে। সাধারণ নাগরিকদের স্বার্থে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র।

এ সময় আটক নেতাদের মুক্তি দিতে জান্তা সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। সব দল মিলিয়ে চলমান সমস্যা নিরসনের আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যেও দেশটিতে সামরিক সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়েছে- এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জান্তা সরকার। এসবের প্রতিবাদে গেরিলা যুদ্ধের ডাক দিয়েছে দেশটির সাধারণ মানুষ।

গত বৃহস্পতিবার (০১ এপ্রিল) মিয়ানমারে তারবিহীন ইন্টারনেট বন্ধ করার জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয় মিয়ানমারের সেনা সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে দেশটিতে শুধু ফাইবার লাইন চালু থাকবে। আর সব ধরনের ইন্টারনেট লাইন বন্ধের নির্দেশ দেওয়া হয়। ক্ষমতা গ্রহণের পর থেকে কয়েক দফায় দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফাইবার লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই নগণ্য।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া জান্তাবিরোধী বিক্ষোভে কমপক্ষে পাঁচ শতাধিক সাধারণ মানুষ জান্তা সরকারের গুলিতে নিহত হয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা