আন্তর্জাতিক

সোলেমানি হত্যার পর লাগামহীন স্বর্ণ ও তেলের বাজার

সান নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের রেভ্যুলিউশনারী গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেল ও স্বর্ণের মূল্য হাগামহীন। গত ৭ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে স্বর্ণের। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তেলের দামও। সর্বশেষ গত বছরের মাঝামাঝি বিশ্ববাজারে তেলের মূল্য এতোটা বৃদ্ধি পায়।

সোমবার (৬ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ জানায়, এদিন বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি ঘটে প্রায় ১.৫ শতাংশ।

খবরে বলা হয়, সোমবার মূল্য বৃদ্ধির এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ৫৭৯.৫৫ মার্কিন ডলার। ২০১৩ সালের এপ্রিল মাসের পর থেকে এটাই স্বর্ণের সর্বোচ্চ মূল্য। যদিও গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৭ মিনিটে স্বর্ণের মূল্য কিছুটা কমে আউন্সপ্রতি দাঁড়ায় ১ হাজার ৫৭১.৯৫। তবুও তা আগের মূল্যের চেয়ে প্রায় ১.৩ শতাংশ বেশি।

রয়টার্স জানায়, শুধু স্বর্ণ নয়, সোমবার আরেক মূল্যবান ধাতু প্যালাডিয়ামের মূল্যবৃদ্ধিতেও রেকর্ড হয়। এদিন প্রতি আউন্স প্যালাডিয়ামের মূল্য দাঁড়ায় ২ হাজার ১১.৪৮ মার্কিন ডলার।

খবরে বলা হয়, মার্কিন বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশ। গত এপ্রিলের পর এই প্রথম তেলের দাম এতোটা বৃদ্ধি পেলো। অন্যদিকে ব্রেন্ট বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে ২.৩ শতাংশেরও বেশি। এখানে প্রতি ব্যারেল তেলের দাম ওঠে ৭০ ডলার। ব্রেন্ট মার্কের হিসেবে গত মে মাসের পর এই প্রথম তেলের দাম এতোটা বাড়লো।

আগামীতে ইরান-আমেরিকা উত্তেজনা দানা বাঁধতে থাকলে জ্বালানি তেল ও স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা