আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনকে পুতিনের প্রথম ফোন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর জো বাইডেন প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

মঙ্গলবারের (২৭ জানুয়ারি) ফোনালাপে রাশিয়ায় সরকারবিরোধীদের চলমান প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টিকে থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম বলছে, মস্কোর অনুরোধের পরিপ্রেক্ষিতে পুতিনের সঙ্গে বাইডেনের ফোনালাপ হয়। ২০ জানুয়ারি বাইডেন শপথ নেন। বাইডেন ক্ষমতা গ্রহণের পরপরই ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে অনুরোধ আসে।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, পুতিনের সঙ্গে প্রথম ফোনালাপে বিভিন্ন ইস্যু তোলেন বাইডেন। এসব ইস্যুর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্রে সাইবার হামলা, রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির ওপর বিষ প্রয়োগ, ইউক্রেনে রুশ আগ্রাসন, রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র চুক্তি ইত্যাদি।

দুই নেতার ফোনালাপে মস্কো-ওয়াশিংটন দ্বন্দ্বের যেসব প্রসঙ্গ বাইডেন তুলেছেন বলে হোয়াইট হাউস দাবি করেছে, ক্রেমলিনের বিবৃতিতে তার কোনোটিরই উল্লেখ নেই বলে জানিয়েছে বিবিসি।

রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে তা দুই দেশের স্বার্থ রক্ষা এবং বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করেছেন।

সামগ্রিক বিচারে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই নেতার আলোচনা ছিল অকপট ও যথোপযুক্ত- বলা হয়েছে ক্রেমলিনের বিবৃতিতে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা