আন্তর্জাতিক

অস্ত্র বিক্রিতে আইনি জটিলতায় যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে আবারও অস্ত্র বিক্রি নিয়ে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগীয় পর্যালোচনার আবেদন করেছে এর বিরোধীরা। দ্য ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড (সিএএটি) বলছে, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ইয়েমেনে চলমান সহিংসতা দীর্ঘস্থায়ী করবে এবং এতে ধ্বংসযজ্ঞ আরও বাড়বে। দারিদ্র্যপীড়িত ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের একপক্ষে রয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। ইতোমধ্যেই এ সহিংসতায় দেশটিতে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেন যুদ্ধে জড়িত সশস্ত্র দলগুলো যুদ্ধাপরাধে সহায়তার কারণ হতে পারে। এছাড়া, সেখানে গুরুতর আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের নথিভুক্ত নিদর্শন রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ২০১৯ সালের জুনে সিএএটি’র আরেক মামলায় ব্রিটিশ আপিল আদালত সৌদি আরবে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রিকে বেআইনি আখ্যা দিয়ে রুল জারি করেন। ব্রিটিশ মন্ত্রীরা বেসামরিক মানুষের ঝুঁকি বিবেচনা না করেই অবৈধভাবে অস্ত্র রপ্তানির চুক্তি করেছিলেন বলেও ঘোষণা দেন আদালত।

সেসময় যুক্তরাজ্যের তৎকালীন আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী লিয়াম ফক্সকে সৌদি আরবের সঙ্গে অন্তত ৪৭০ কোটি পাউন্ডের অস্ত্র চুক্তি তাৎক্ষণিক পর্যালোচনার নির্দেশ দেয়া হয়েছিল এবং দেশটিতে নতুন অস্ত্র বিক্রি স্থগিত করেছিল ব্রিটিশ সরকার।

তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ফের শুরু করে যুক্তরাজ্য। ইয়েমেনে বিমান হামলার বিচ্ছিন্ন কিছু ঘটনায় মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে, এমন একটি পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা