সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণের পরপরই বিশ্বের বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিতের আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে স্থগিত হয়ে গেছে পাকিস্তানের জন্য আমেরিকার নির্ধারিত সহায়তা।

আরও পড়ুন : পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২৮ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অন্যান্য দেশের মতোই পাকিস্তানেও আমেরিকার সহায়তা স্থগিত করা হয়েছে। তবে, পাকিস্তানে সহায়তার বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আমেরিকার এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তানের বেশ কিছু প্রকল্পে প্রভাব পড়বে।

আরও পড়ুন : উত্তর গাজায় ফিরেছে ফিলিস্তিনিরা

এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পাকিস্তানে চারটি অর্থনৈতিক উন্নতি সংশ্লিষ্ট প্রকল্প ও পাঁচটি কৃষি প্রকল্পে আমেরিকার সহায়তা ছিল। ট্রাম্পের আদেশে তা স্থগিত হয়ে গেছে। এছাড়া দেশটিতে জ্বালানি খাতের পাঁচটি, শিক্ষা খাতের চারটি, চিকিৎসা খাতের চারটি প্রকল্প, সংস্কৃতি সংরক্ষণ প্রকল্প এবং গণতন্ত্র ও মানবাধিকার সহায়তা প্রকল্পেও আমেরিকার সহায়তা স্থগিত করা হয়েছে।

আমেরিকার কর্মকর্তারা জানান, এই স্থগিতাদেশ সাময়িক। সবগুলো প্রকল্পের বিষয়ে পুনর্বিবেচনা করে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা