সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা

আন্তার্জাতিক ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেছে দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস।

আরও পড়ুন : আরাকান আর্মির দখলে মংডু

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, বিক্ষোভ মিছিলকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাউকে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে দেওয়া হবে না।

প্রতিবেদনে বলা হয়, দিল্লি সিভিল সোসাইটি এবং অন্যান্য অনেক সংগঠন বাংলাদেশি হিন্দুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলের অবিরাম হামলা

এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও নানা ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির ৩ সংগঠন একযোগে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে এই লংমার্চ শুরু হবে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন : ভারতে ৪৪ স্কুলে হামলার হুমকি

তিনি বলেন, আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করা হবে। নয়াপল্টন থেকে সকাল ৮টায় লংমার্চ শুরু হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা