সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করলো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমানবাহিনী এটি ধ্বংস করেছে।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৪৪ হাজার ৬০০

এদিকে, সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি।

তবে সামরিক বাহিনী এই হামলার সম্পর্কে আর কোনো তথ্যও দেয়নি। এই হামলার ক্ষেপণাস্ত্রের ধরণ, এটি কতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে এ সকল বিষয়ে কিছুই জানানো হয়নি। এছাড়া এতে কোন হতাহত হয়েছে কি না সেটাও নিশ্চিত নয়।

অপরদিকে সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে সিরিয়ার সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। এ সময় বলা হচ্ছে, প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যেই কোনো পরিস্থিতি মোকাবিলায় গোলান মালভূমিতে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা