সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি

লেবাননে বাড়ি ফিরছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে বাস্তুহারা মানুষ।

আরও পড়ুন : বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেওয়ার পর বুধবার (২৭ নভেম্বর) ভোরে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, হাজার হাজার মানুষকে দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ী প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন। এছাড়া লেবাননের বেশির ভাগ মানুষই এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ওই এলাকার লোকজনকে নিজেদের বাড়ি-ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। তিনি জানান, আমি আপনাদেরকে নিজেদের বাড়ি-ঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তুপের ওপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন।

আরও পড়ুন : বাবুল আক্তারের জামিন

এদিকে লেবাননে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায়ও যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংগঠনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে তারা বিষয়টিকে স্বাগত জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা